top of page

জমি দখল মামলায় নির্মাণ ব্যবসায়ী অমিত গ্রেফতার, তদন্তে অসহযোগিতার অভিযোগ

Writer: WTN  News Network
WTN News Network
2 days ago
1 min read

জমি দখল এবং বেআইনি নির্মাণের অভিযোগের মামলায় নির্মাণ ব্যবসায়ী অমিত গঙ্গোপাধ্যায়কে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

মঙ্গলবার এই মামলার তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য অমিতকে ইডির দফতরে তলব করা হয়েছিল। তদন্তে অসহযোগিতা করার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয় বলে জানা গিয়েছে।

মামলার পটভূমি

অমিত গঙ্গোপাধ্যায় প্রাক্তন তৃণমূল বিধায়ক দেবাশিস কুমারের ‘ঘনিষ্ঠ’ বলে পরিচিত। ২০২৩ সালে জমি দখল, প্রতারণা এবং ভুয়ো নথির অভিযোগে তাঁর বিরুদ্ধে দক্ষিণ ২৪ পরগনা-সহ রাজ্যের বিভিন্ন থানায় একাধিক এফআইআর দায়ের হয়েছিল। সেই মামলাগুলির ভিত্তিতেই ইডি আলাদা তদন্ত শুরু করে।

বিধানসভা নির্বাচনের আগে মার্চে একাধিক জায়গায় তল্লাশি চালিয়েছিল ইডি। সেই তদন্তের সূত্র ধরে দেবাশিস কুমারকেও এপ্রিল মাসে একাধিক বার জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁর বাড়ি ও অফিসেও তল্লাশি চালানো হয়েছে।

অভিযোগগুলি তদন্তাধীন। আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এগুলিকে প্রমাণিত অপরাধ হিসেবে দেখা উচিত নয়।

Comments


bottom of page