
চার বছরে সবচেয়ে ছোট স্বাধীনতা দিবসের ভাষণ মোদীর, ৭৫ মিনিটে 'সপ্তধারা' রূপরেখা, প্রথমবার লালকেল্লায় বন্দে মাতরম
- Rashtrix News Desk

- Aug 16
- 1 min read
নয়াদিল্লি: শনিবার ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে লালকেল্লা থেকে ১৩তম বারের জন্য ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ৭৫ মিনিটের এই ভাষণ চার বছরের মধ্যে সবচেয়ে সংক্ষিপ্ত, গত বছরের ১০৩ মিনিটের ভাষণের তুলনায় অনেকটাই কম।
এ বছরের অনুষ্ঠানের থিম 'যুব শক্তি ফর বিকশিত ভারত@২০৪৭', ছিল ২১ বার তোপধ্বনি, এবং ইতিহাসে প্রথমবারের জন্য এই অনুষ্ঠানে গাওয়া হল বন্দে মাতরম, গানটি রচনার ১৫০ বছর পূর্তি উপলক্ষে। এবারই প্রথম এআই-চালিত লাইভ অনুবাদের মাধ্যমে আঞ্চলিক ভাষাতেও ভাষণ শোনার ব্যবস্থা করেছে সরকার।
ভাষণে সাত দফার 'সপ্তধারা' রূপরেখা তুলে ধরেন মোদী, যা ভারতের পরবর্তী উন্নয়ন পর্যায়ের কেন্দ্রীয় বিষয় বলে অভিহিত করেন তিনি। সাম্প্রতিক বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে থাকার আশ্বাসও দেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শীর্ষ মন্ত্রী, প্রধান বিচারপতি, মুখ্য নির্বাচন কমিশনার এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা-সহ অন্যান্যরা।




Comments